বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। ১০ জন কবি ও লেখক এ বছর এই সম্মাননা পাচ্ছেন। বৃহস্পতিবার বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রস্তাবক কমিটির প্রস্তাব এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৪-এর সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা একাডেমি নির্বাহী পরিষদ এ পুরস্কারের অনুমোদন দিয়েছে।