ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফোনে কথা বলেছেন। এটি ট্রাম্পের অভিষেকের পর দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ। সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে মোদি বলেন, “আমরা একটি পারস্পরিক লাভজনক ও বিশ্বস্ত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।” মোদি পোস্টে ট্রাম্পকে “প্রিয় বন্ধু” বলে সম্বোধন করেন এবং ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন জানান। […]