ঢাকায় সফররত জাতিসংঘের বিশেষজ্ঞ প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর নেতাদের কাছে জানতে চেয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে কিনা। এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্ম তাহের সাংবাদিকদের জানান, “আমরা বলেছি, কোনো দলের পক্ষে-বিপক্ষে আইনগত কোনো মতামত আমরা দিচ্ছি না। জনগণ, সমাজ এবং পরিস্থিতি ঠিক করবে, তারা কী সিদ্ধান্ত নেয়।” আজ সোমবার […]