যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে নিয়মিতভাবেই দাবানল দেখা যায়, তবে গত কয়েক দশকে দাবানলের মৌসুম অনেক দীর্ঘ হয়েছে। দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা জানায়, গ্রীষ্মের দীর্ঘ শুষ্ক মৌসুম এবং বসন্তের উষ্ণ আবহাওয়া এই মৌসুমকে আরও ত্বরান্বিত করেছে।
যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের তথ্য অনুযায়ী, ৮৫ শতাংশ দাবানলের কারণ মানুষ, যদিও বেশিরভাগই অনিচ্ছাকৃত। ক্যাম্পফায়ারের অগ্নি সঠিকভাবে নিভিয়ে না ফেলা বা বৈদ্যুতিক তারের স্ফুলিঙ্গ থেকে আগুনের সুত্রপাত হতে পারে। গত কয়েক দশকে দ্রুত নগরা়ণ এবং প্রকৃতির গভীরে মানুষের বসতি স্থাপনও দাবানলের পরিমাণ বৃদ্ধির জন্য দায়ী। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় ১০ দাবানলের মধ্যে ৮টি ঘটেছে গত পাঁচ বছরে। আসুন, ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় ১০ দাবানল সম্পর্কে জেনে নেওয়া যাক।
২০২০ সালের ১৬ ও ১৭ আগস্ট বজ্রপাত থেকে ক্যালিফোর্নয়ায় সবচেয়ে বড় দাবানল শুরু হয়, যা ৩৮টি আলাদা আলাদা জায়গায় ৪ মাস ধরে চলেছিল। পুড়ে যায় ১০ লাখ ৩২ হাজার ৬০০ একর ভূমি। ক্যালিফোর্নিয়ার মেনডোসিনো, শাসটেয়া-ট্রিনিটি, এবং সিক্স রিভার্স জাতীয় উদ্যানের এলাকাও এই দাবানলের কবলে পড়েছিল। এতে ৯৩৫টি অবকাঠামো পুড়ে যায়, আর ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৩২ কোটি ডলার।
২০২১ সালে ডিক্সি দাবানল ৯ লাখ ৬৩ হাজার ৩০৯ একর ভূমি পুড়িয়ে দেয় এবং এর আর্থিক ক্ষতি ছিল ৬৩ কোটি ৭০ লাখ ডলারের বেশি। বিদ্যুৎ সরবরাহের তারের ওপর গাছ পড়ে আগুনের সূত্রপাত হয়েছিল এবং ১০৫ দিন ধরে এটি চলেছিল। এই দাবানলে ১ হাজার ৩২৯টি অবকাঠামো পুড়ে যায় এবং এক অগ্নিনির্বাপণ কর্মী মারা যান।
২০১৮ সালে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দুটি দাবানল একত্রিত হয়ে ভয়াবহ রূপ নেয়, যার ফলে ৪ লাখ ৫৯ হাজার ১২৩ একর জমি পুড়ে যায়। একজন নিহত এবং তিনজন আহত হন।
২০২০ সালের ১৬ আগস্ট বজ্রপাত থেকে এই দাবানল শুরু হয় এবং ৩ লাখ ৯৬ হাজার ৬২৪ একর ভূমি পুড়ে যায়। ১ অক্টোবর এটি নিয়ন্ত্রণে আসে, তবে ৬ জন আহত হয়েছিলেন।
২০২০ সালের ৪ সেপ্টেম্বর শুরু হওয়া ক্রিক দাবানলে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে ৩ লাখ ৭৯ হাজার ৮৯৫ একর ভূমি পুড়ে যায়। ৮৫৬টি অবকাঠামো ধ্বংস হয়, তবে কেউ প্রাণ হারাননি।
২০২০ সালের ১৬ আগস্ট ক্যালিফোর্নিয়ায় অস্বাভাবিক বজ্রঝড়ের কারণে এলএনইউ লাইটনিং কমপ্লেক্স দাবানল শুরু হয়। এতে ৩ লাখ ৬৩ হাজার ২২০ একর ভূমি পুড়ে যায় এবং ৬ বেসামরিক নাগরিক মারা যান।
২০২০ সালের ১৭ আগস্ট বজরপাত থেকে শুরু হওয়া নর্থ কমপ্লেক্স দাবানল ৩ লাখ ১৮ হাজার ৯৩৫ একর ভূমি পুড়িয়ে দেয়। এতে ১৬ জন মারা যান এবং শতাধিক মানুষ আহত হন।
২০১২ সালের রাশ দাবানল লাসেন কাউন্টি থেকে শুরু হয়ে নেভাদা অঙ্গরাজ্যের ওয়াশু কাউন্টিতে ছড়িয়ে পড়ে। ৩ লাখ ১৫ হাজার ৫৭৭ একর ভূমি পুড়ে যায়, এবং তখন এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল ছিল।
২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় টমাস ফায়ার ছড়িয়ে পড়ে, যা ২ লাখ ৮১ হাজার ৮৯৩ একর ভূমি পুড়িয়ে দেয়। এটি পরের বছর ১২ জানুয়ারি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
২০০৩ সালের সিডার ফায়ার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো কাউন্টির ২ লাখ ৭৩ হাজার ২৪৬ একর ভূমি পুড়িয়ে দেয়। ঝোড়ো বাতাসের কারণে দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়েছিল, এবং ১৫ জনের মৃত্যু হয়, যার মধ্যে একজন অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্য ছিলেন।
এই দাবানলগুলি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে এবং পরিবেশগত বিপর্যয়ের ঙ্কা বৃদ্ধি করেছে।