মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে এক নারীর লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার রামের খোলা এলাকার উড়ালসড়কের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। লাশটির বিষয়ে প্রথম আলোকে নিশ্চিত করেছেন সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ বিল্লাল হোসেন। তিনি জানান, “আজ সকাল আটটার দিকে আমরা এ বিষয়ে অবহিত হই এবং ঘটনাস্থলে […]