ড্রেসকোডের নিয়ম ভাঙায় নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে দাবার শীর্ষ র্যাঙ্কিংয়ের খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে। ফিদে (ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস শ্যাঁক্স) গতকাল একবার সতর্ক করার পরও তিনি জিনস প্যান্ট পরিবর্তন করতে অস্বীকৃতি জানান। এই কারণে, আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ব্লিটজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন […]