জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রতি বছর প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার শুল্ক-কর ছাড় প্রদান করে। আয়কর আদায়ের পরিমাণের চেয়ে অনেক বেশি করছাড় দেওয়া হয়, এবং মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও শুল্কের ক্ষেত্রেও ছাড়ের পরিমাণ আদায়ের কাছাকাছি। এনবিআরের তিনটি প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ৪৭০ কোটি […]