দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্বলিত নতুন দুটি ল্যাপটপ বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এসার এর সুইফট গো ১৪ সিরিজের ল্যাপটপ দুটি হল ‘এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩’ ও ‘এসএফজি ১৪-৭৩টি’। এই দুটি মডেলে রয়েছে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ইন্টেল ৭ ১৫৫এইচ প্রসেসর, যা দ্রুত কাজ সম্পাদনের সক্ষমতা প্রদান করে। […]