বাঙালি থেকে শুরু করে অবাঙালি—সিঙ্গারা সবাই ভালোবাসেন। তবে জানেন কি, সিঙ্গারা আসলে বাঙালি খাবার নয়? ইতিহাসবিদদের মতে, সিঙ্গারা শব্দটি ফার্সি শব্দ “সংবোসাগ” থেকে এসেছে। তাদের দাবি, গজনবী সাম্রাজ্যে সম্রাটের দরবারে একটি নোনতা, মুচমুচে খাবার পরিবেশন করা হতো, যার মধ্যে কিমা, শুকনো বাদাম ও আরও কিছু উপকরণ থাকতো। এটি নাকি সিঙ্গারার প্রাথমিক রূপ। বিখ্যাত ইরানি ইতিহাসবিদ […]