ভারতীয় সংস্থাগুলো যেসব পণ্য রাশিয়ায় রপ্তানি করছে, সেগুলোর বেশির ভাগই দ্বৈত ব্যবহারের উপযোগী। এসব পণ্য সাধারণ নাগরিক পরিষেবায় যেমন ব্যবহার করা যায়, তেমনই সামরিক প্রয়োজনে ব্যবহার উপযোগী। মূলত, এই পণ্যের মধ্যে অধিকাংশই ইলেকট্রনিক, পাশাপাশি যুদ্ধবিমানের যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জামও রয়েছে, যা সামরিক মেরামতের কাজে ব্যবহৃত হয়। সম্প্রতি, যুক্তরাষ্ট্র ৪০০টিরও বেশি বিদেশি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ […]