ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রাম গতকাল রাত থেকে আনন্দে ভাসছে। সীমান্তঘেঁষা মন্দিরকোণা গ্রামের বৃদ্ধা এনতা মান্দার কাছে নিশ্চয়ই আজ ছুটে আসবে গ্রামবাসী, হিন্দু-মুসলিম নির্বিশেষে। মারিয়া মান্দার অসাধারণ দূরপাল্লার শটটি কি ভোলার মতো? দুই বছর আগে যখন মারিয়া সাফ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হয়ে গ্রামে ফিরেছিলেন, গ্রামের মানুষ রাস্তায় কলাগাছ পুঁতে তাকে সংবর্ধনা দিয়েছিল। এবারও কি সাফ […]